শিক্ষামুলক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষামুলক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে টেলিটক দিচ্ছে “আগামী” সিম একদম ফ্রিতে!



২০১০, ২০১১, ২০১২ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী এবং ২০১৩ ও ২০১৪ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী যারা টেলিটকের আগামী সিম গ্রহণ করে নাই সেইসব ছাত্র-ছাত্রীগণকে টেলিটক দিচ্ছে বিশেষ সুবিধা সম্বলিত সিম "টেলিটক আগামী" একদম ফ্রিতে! আসুন প্রথমেই জেনে নেওয়া যাক কি কি সুবিধা আছে এই সিম এঃ

আগামী প্যাকেজের মেধাবীরা দিন-রাত যেকোন মোবাইল নাম্বারে কথা বলতে পারবে দেশের সর্বনিম্ন রেটে সেই সাথে থাকছে দ্রুতগতির ইন্টারনেট!!

"টেলিটক আগামী" সিম এর সুবিধাসমূহঃ
৪.১৭ পয়সা/১০সেকেন্ড অর্থাত্‍ ২৫ পয়সা/মিনিট ভয়েস ও ভিডিও কল দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে
১০ পয়সা/১০ সেকেন্ড অর্থাত্‍ ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত অন্য অপারেটরে
২৫ পয়সা/এসএমএস যেকোন টেলিটক নাম্বারে
মাসিক ১GB ডাটা ১০০ টাকা (২G গ্রাহকদের জন্য)
দৈনিক ২০MB ডাটা ৫ টাকা (২G গ্রাহকদের জন্য)
মাসিক ১GB ডাটা ১৫০ টাকা (৩G গ্রাহকদের জন্য)
দৈনিক ২০MB ডাটা ৬ টাকা (৩G গ্রাহকদের জন্য)

এছাড়া, প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট ভয়েস, ২৫ MB ডাটা ও ২৫টি SMS একদম ফ্রি !!!

এই সিম পেতে হলে যা করতে হবেঃ
১) এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন: প্রথমে যেকোন টেলিটক নাম্বার থেকে GPA5<space>Board<space>Roll<space>SSC_Passing
_Year<space>Mobile no লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস করতে হবে৷

উদাহরণ: GPA5 DHAKA 12345 2010 015********
২) গ্রাহকগণ ফিরতি এসএমএস এ প্রার্থীর নাম, বোর্ড, রোল নং, যোগাযোগের নাম্বার, জিপিএ-৫ রেজিস্ট্রেশন নাম্বার পাবেন৷ জিপিএ-৫
রেজিস্ট্রেশন নাম্বারটি অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করতে হবে৷
৩) যদি গ্রাহকের বয়স ১৮ বা তার বেশী হয় তবে তার নামে রেজিস্ট্রেশন করতে পারবে৷ অন্যথায় তার বাবা-মা / ভাই-বোন/ চাচা-চাচী / মামা-মামী / খালা-খালু / ভাবী অথবা তার যেকোন আইনানুগ অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করতে হবে৷
৪) এরপর অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য http://gpa5.teletalk.com.bd ভিজিট করে প্রয়োজনীয় সকল তথ্য অবশ্যই পূরণ করতে হবে৷
৫) অনলাইনে তথ্য পূরণের সময় গ্রাহকগণ যে কাস্টমার কেয়ার থেকে আগামী সিম উত্তোলন করতে ইচ্ছুক তা অবশ্যই নির্ধারণ করে দিতে হবে এবং শুধুমাত্র সেই নির্ধারিত কাস্টমার কেয়ার থেকেই সিমটি উত্তোলন করতে হবে৷
৬) অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে গ্রাহককে অবশ্যই পুরণকৃত ফরমটির প্রিন্ট করে রেখে দিতে হবে যা পরবর্তীতে সিম উত্তোলনের জন্য কাস্টমার কেয়ারে জমা দিতে হবে৷
৭) গ্রাহকগণ টেলিটকের এই লিঙ্ক (http://gpa5.teletalk.com.bd/public/saf_form.pdf ) থেকে গ্রাহক নিবন্ধন ফরম/ User
Registration Form থেকে ডাউনলোড করে পূরণ করতে পারবে অথবা যেকোন টেলিটক কাস্টমার কেয়ার এ গিয়ে সরাসরি ফরম পূরণ
করতে পারবে৷
৮) রেজিস্ট্রেশন চলবে ০১/১০/২০১৪ খ্রিঃ হতে ৩১/১০/২০১৪ খ্রিঃ পর্যন্ত।
৯) সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবে-
১. অনলাইনে পুরণকৃত রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি৷
২. এসএসসি পরীক্ষার এডমিট কার্ড/ সার্টিফিকেট/ মার্কসিট এর মুল কপি এবং ফটোকপি৷
৩. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ছবি - ২ কপি৷
৪. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ভোটার আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর ফটোকপি৷
৫. অনলাইনে পূরণকৃত গ্রাহক নিবন্ধন ফরম/ User Registration Form এর ২ কপি জমা দিতে হবে অথবা টেলিটক কাস্টমার
কেয়ার থেকে User Registration Form সংগ্রহ করে পূরণ করা যাবে৷

২০১৪ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফল আগামী ০৭ আগষ্ট,২০১৪ প্রকাশিত হবে


২০১৪ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষার ফল আগামী ০৭ আগষ্ট,২০১৪ প্রকাশিত হবে। আমরা সবাই চাই আগে আগে ফল পেতে। কিন্তু আমাদের দেশের ইন্টারনেটের যে গতি প্রায়শ দেখা যায় রেজাল্টের দিন শিক্ষা বোডের ওয়েব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। তাই আমরা ভিন্ন পদ্ধতিতে পরীক্ষার ফল পেতে পারি। আসুন আমরা এবার দেখি কিভাবে আগে আগে পরীক্ষার ফল পেতে পারি।

গতবারের ন্যায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে।

কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ

[সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd

উদাহরণসরূপঃ যশোর বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি 116828 হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবেjes116828@educationboard.gov.bd এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ 116828

উল্লেখ্য, http://www.dshe.gov.bd/EIIN/EIIN.php এখানে ক্লিক করে সারা দেশের সব প্রতিষ্ঠানের EIIN নাম্বার বিভাগ ভিত্তিক ডাউনলোড করা যাবে।

ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ

প্রথমে http://mail.educationboard.gov.bd/web/ এই ঠিকানায় যান। তারপর Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন। উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা বের হবে। এরপর CTRL + S চেপে পাতাটি সেভ করুন অথবা Print রেজাল্ট এ ক্লিক করে প্রিন্ট করুন কিংবা Save as PDF করুন।

বিদ্রঃ কোন প্রতিষ্ঠান যদি তাদের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে তাহলে ওই প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবেন না। এই ট্রিকসটি শুধু সেইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাজ করবে যাদের প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক তাদের পাসওয়ার্ড পরিবর্তন করেন নাই। তাই কেউ কেউ রেজাল্ট এই পদ্ধতিতে নাও পেতে পারেন !

মোবাইলের মাধ্যমে ফল পেতে নিচের নির্দেশনা অনুসরন করুনঃ

HSC (স্পেস) first 3 latter of your board name(স্পেস)Roll No (স্পেস)Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

মাদ্রাসা বোর্ডের রেজাল্টঃ

ALIM (স্পেস) MAD (স্পেস) Roll No (স্পেস) Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

টেকনিক্যাল বোর্ডের রেজাল্টঃ

HSC (স্পেস) TECH (স্পেস) Roll No(স্পেস)Passing year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ

Reg (স্পেস) HSC(স্পেস) first 3 latter of your Board Name(স্পেস)your Roll Number 2013

পাঠিয়ে দিন 16222 নাম্বারে

আশা করি আমার এই পোষ্টটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে।
সবার ভালো ফলের প্রত্যাশায় শেষ করছি।।


ম্যাথম্যাটিকস ইকুয়েশন সমাধানের জন্য প্রয়োজনীয় Greek Symbol এর Shortcut Keys



ডিজিটাল সময়ে এসে আমাদের পড়াশুনার ধরন অনেকটা পালটে যাচ্ছে, আমরা দিন দিন কম্পিউটার নির্ভর হয়ে পড়ছি, ফলশ্রুতিতে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অনেকটা বিলম্বনার সম্মুখীন হয়ে পড়ি যখনই অ্যাসাইনমেন্টের জন্য কোন কাগজ প্রস্তুত করতে হয় কিংবা কোন ম্যাথম্যাটিকস